গাঁজা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গত মঙ্গলবার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে ২০০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে। বিজিবি বলছে, জব্দ করা গাঁজার দাম কমপক্ষে সাত লাখ টাকা। বিজিবি সূত্রে জানা গেছে, মাদক পাচারের সময় উপজেলার কায়েমপুর ইউনিয়নের কামালপুর এলাকায় রাত সাড়ে ১০টার দিকে এ অভিযান চালানো হয়। এ সময় মাদক ব্যবসায়ীরা গাঁজা ফেলে পালিয়ে যায়। কসবা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আমিনুর রহমান বলেন, অভিযান চালিয়ে আটটি বস্তায় ২০০ কেজি গাঁজা জব্দ করা হয়। এগুলো ব্রাহ্মণবাড়িয়া মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে পাঠানো হয়েছে।