গাঁজা উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে গত মঙ্গলবার ১০৩ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, জ্যেষ্ঠ এএসপি মাসুদ আলমের নেতৃত্বে একদল পুলিশ ফুলবাড়ীর পূর্ব ধনিরাম ধরলা নদীর তীরবর্তী চরাঞ্চলের গোলাম মোস্তফার কলাবাগানে রাতে অভিযান চালিয়ে ওই ১০৩ কেজি গাঁজা উদ্ধার করে। এর আনুমানিক মূল্য প্রায় ১২ লাখ টাকা। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যান। থানার ওসি এ বি এম রেজাউল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় পূর্ব ফুলমতি গ্রামের শফিকুল ইসলাম, ঘোগারকুঠি গ্রামের আবদুস ছাত্তার ও মল্লিকার কুঠি গ্রামের আয়নাল হককে আসামি করা হয়েছে।