প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার উত্তর পারিল গ্রাম থেকে গতকাল রোববার বিকেলে এক বাড়ি থেকে আড়াই কেজি গাঁজা উদ্ধার করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, উত্তর পারিল গ্রামের গোলাম শহিদুর রহমান খান এলাকায় দীর্ঘদিন ধরে গাঁজা বিক্রি করে আসছেন। গতকাল বিকেল সাড়ে চারটায় তাঁর বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় অভিযান টের পেয়ে তিনি বাড়ি থেকে পালিয়ে যান। এরপর তাঁর ঘরের ভেতর থেকে আড়াই কেজি গাঁজা উদ্ধার করা হয়। তিনি বলেন, এ ঘটনায় শহিদুরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করা হয়েছে।