গাঁজা জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে কলাভর্তি ট্রাক থেকে ১০ কেজি গাঁজা ও একজন মাদকবিক্রেতার কাছ থেকে ৫৫ পিস ইয়াবা বড়ি জব্দ করেছে পুলিশ। এ সময় দুজনকে আটকসহ ট্রাকটি জব্দ করা হয়। গত বুধবার রাতে ও গতকাল বৃহস্পতিবার শেরপুর থানা-পুলিশ অভিযান চালিয়ে এসব জব্দ করেন। আটক হওয়া ব্যক্তিরা হলেন কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার দক্ষিণ সরকারতারী গ্রামের ট্রাকচালক শহিদুল ইসলাম (৩৮) ও শেরপুর উপজেলার বিশালপুর গ্রামের সুধিল সিং (৪০)। থানা-পুলিশের দায়ের করা পৃথক দুটি মাদকদ্রব্য আইনে মামলায় ওই দুজনকে গ্রেপ্তার দেখিয়ে গতকাল আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়। শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।