গাঁজা দিতে এসে গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে গত মঙ্গলবার বিকেলে বড় ভাইকে খাবারের সঙ্গে গাঁজা দিতে এসে গ্রেপ্তার হয়েছেন ছোট ভাই। কারা তত্ত্বাবধায়ক মিজানুর রহমান জানান, নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার নয়াগাঁও এলাকার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শামিম এখানে বন্দী আছেন। তাঁর ছোট ভাই সোহেল রানা (২০) ঈদের পরদিন বিকেলে ভাইয়ের জন্য কারা ক্যানটিনে রান্না করা অন্যান্য খাবারের সঙ্গে বেনসন সিগারেটের দুটি প্যাকেট ভেতরে পাঠানোর জন্য কারারক্ষীদের অনুরোধ করছিলেন। তাঁর ক্রমাগত পিড়াপিড়িতে কারারক্ষীদের সন্দেহ হলে তাঁরা প্যাকেট খুলে ২৫০ গ্রামের মতো গাঁজা পান। পরে কারা কর্তৃপক্ষ তাঁকে আটক করে জয়দেবপুর থানার কোনাবাড়ী ফাঁড়ি পুলিশের কাছে হস্তান্তর করে। থানার ওসি খন্দকার রেজাউল হাসান জানান, এ ব্যাপারে মাদক আইনে মামলা হয়েছে।