গাঁজা বিক্রেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে রহিমা বেগম (৩৫) নামের এক গাঁজা বিক্রেতাকে ছয় কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার রাতে নগরের কোতোয়ালি জামতলা বস্তি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানার পুলিশ। তিনি পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালি অঞ্চল) শাহ মো. আবদুর রউফ বলেন, রহিমা ওই বস্তিসহ আশপাশের এলাকায় গাঁজা বিক্রি করে আসছেন। তাঁকে পুলিশ একাধিকবার গ্রেপ্তার করলেও জামিনে বেরিয়ে এসে ফের এ ব্যবসায় জড়িয়ে পড়েন।