প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালত গাঁজা সেবনের অপরাধে ওমর ফারুক (৩০) নামের এক ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন। তিনি পৌর শহরের কাজীখান মহল্লার বাসিন্দা। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম রেজাউল ইসলাম দাবি করেন, গতকাল সোমবার দুপুরে কাজীখান মহল্লায় প্রকাশ্যে গাঁজা সেবনরত অবস্থায় ওমর ফারুককে আটক করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তিনি তাঁকে ছয় মাসের কারাদণ্ড দেন।
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি