গাঁজা সেবন করায়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাঁজা সেবনের দায়ে সুনামগ‌ঞ্জের ধরমপাশা উপজেলায় পীযূষ চন্দ্র দাস (২৭) নামের এক ব্যক্তিকে পাঁচ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মোহাম্মদ নাজমুল হক তাঁকে এ দণ্ড দেন। ধরমপাশা থানার এএসআই মো. মাসুদ করিম বলেন, উপজেলা ডাকঘরের সামনের সড়কে পাশের মোহনগঞ্জ উপজেলার বানিয়াহারী দক্ষিণপাড়া গ্রামের পীযূষ চন্দ্র দাস গাঁজা সেবন করে অস্বাভাবিক আচরণ করছিলেন। খবর পেয়ে রোববার রাত দেড়টার দিকে তাঁকে সেখান থেকে আটক করা হয়। গতকাল দুপুরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতে নিয়ে গেলে নির্বাহী হাকিম তাঁকে কারাদণ্ড দেন। ওই দিনই তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।