গাঁজা সেবনের দায়ে কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাঁজা সেবনের দায়ে কুমিল্লার দাউদকান্দি উপজেলায় মহিউদ্দিন রনি (২২) ও আল আমিন মিয়াজী (২৫) নামের দুই তরুণকে দুই মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার নির্বাহী হাকিম ও দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল-আমিন তাঁদের এ দণ্ড দেন। দাউদকান্দি থানা সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সুন্দলপুর বাজারের একটি কিন্ডারগার্টেনের কাছে গাঁজা সেবনের সময় রনি ও আল আমিনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ। দাউদকান্দি থানার এসআই মো. ইয়ামিন বলেন, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়েছে।