গাঁজাসহ আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের বাকলিয়া থেকে সাড়ে তিন কেজি গাঁজাসহ সৈয়দ আলম (১৯) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সৈয়দ আলমের বাড়ি কক্সবাজারে। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন জানান, কুমিল্লা থেকে কক্সবাজারে গাঁজা নিয়ে যাচ্ছিলেন সৈয়দ আলম। প্রথমে তিনি কুমিল্লা থেকে চট্টগ্রামে আসেন। এরপর কক্সবাজার যেতে বাসে ওঠার জন্য গত রোববার রাত সাড়ে ১১টার দিকে আলমের বাকলিয়ার মান্নান টাওয়ারের সামনে অপেক্ষা করছিলেন। পুলিশ তাঁকে সেখান থেকে আটক করে। এ ঘটনায় মামলা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম