প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের সামনে থেকে ১২ কেজি গাঁজাসহ মো. সুজন নামের এক যুবককে গতকাল রোববার সকালে আটক করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো অঞ্চলের উপপরিচালক আসলাম হোসেন প্রথম আলোকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সুজনকে আটক করা হয়েছে। তাঁর কাছ থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তিনি ট্রেনে করে কুমিল্লা থেকে গাঁজাসহ চট্টগ্রামে আসেন। তাঁর বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হবে।