গাঁজাসহ আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের হিলিতে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব)-৫-এর একটি দল অভিযান চালিয়ে কুরছিয়া বেগম নামের এক নারীকে (৩০) ৬ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ আটক করেছে। গত বুধবার রাত নয়টার দিকে শহরের রাজধানীর মোড় মহল্লা থেকে তাঁকে আটক করা হয়। কুরছিয়া বেগম ওই মহল্লার বাসিন্দা। হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, র্যা ব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ওই নারীর বাড়িতে অভিযান চালিয়ে গাঁজাসহ তাঁকে আটক করেন। পরদিন গতকাল সকালে জয়পুরহাট ক্যাম্পের ডিএডি জাহাবুল ইসলাম বাদী হয়ে হাকিমপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন।