প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় প্রায় চার মণ গাঁজাসহ তিনজনকে গতকাল সোমবার গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। তাঁরা হলেন করুষা ফেরুষা গ্রামের রণবীর (৩২), সোনাইগাজী গ্রামের মুকুল মিয়া (৩৫) ও রামপ্রসাদ গ্রামের রেজাউল করিম (৩০)। জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মাসুদ আলম বলেন, ফুলবাড়ী থানার উপপরিদর্শক সেলিম মালিকের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান চালায়। গোপন তথ্যের ভিত্তিতে রেজাউল করিমের বাড়ি থেকে গাঁজা উদ্ধার করা হয়। সেলিম মালিক বলেন, ওই তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।