প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনার আমতলী উপজেলার সাহেববাড়ি বাসস্ট্যান্ড থেকে গত রোববার রাত সাড়ে আটটার দিকে দেড় কেজি গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করেন র্যাব-৮-এর পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন হারুন (৩৫) ও দেলোয়ার হোসেন। গতকাল সোমবার সকালে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নির্বাহী হাকিম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবেন্দ্র নাথ ওঁরাও দুজনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।