প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কমলাপুর রেলস্টেশন এলাকা থেকে পাঁচ কেজি গাঁজাসহ দুজনকে আটক করেছে ঢাকা রেলওয়ে থানা-পুলিশ। গতকাল শুক্রবার সকাল সাড়ে অটটার দিকে তাঁদের আটক করা হয়। আটক দুজন হলেন সজিব (২২) ও ফাতেমা (৪০)। ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ওসি ইয়াসিন ফারুক মজুমদার জানান, সকালে চট্টগ্রাম থেকে কমলাপুর রেলস্টেশনে একটি ট্রেন এলে ওই দুজনকে সন্দেহ হয়। পরে তাঁদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে পাঁচ কেজি গাঁজা জব্দ করা হয়।