গাঁজাসহ গাড়ি জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ১০০ কেজি গাঁজাসহ একটি ব্যক্তিগত গাড়ি জব্দ করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত ১০টার দিকে সাদা রঙের একটি ব্যক্তিগত গাড়ি ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক দিয়ে যাওয়ার সময় নান্দাইল উপজেলার মুশুল্লি এলাকায় স্থানীয় ব্যক্তিরা এর গতিরোধ করে। এ সময় গাড়ির চালকসহ আরও কয়েকজন গাড়ি থেকে নেমে পালিয়ে যান। পরে এলাকাবাসী গাড়ির ভেতর গাঁজাভর্তি বস্তা দেখতে পেয়ে পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গাঁজাসহ গাড়িটি জব্দ করে। নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।