গাঁজাসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগতিতে গত সোমবার রাতে এক নারীসহ পাঁচজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। উপজেলার চরবাদাম ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বেচু মুন্সীর বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। ওই সময় তাঁদের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আলেয়া বেগম, মো. দেলোয়ার হোসেন, মো. খবির উদ্দিন, মো. শাহজাহান ও মো. রায়হান। রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় গাঁজাসহ নানা মাদকদ্রব্য বিক্রি করে আসছিলেন। খবর পেয়ে সোমবার রাতে ৫০০ গ্রাম গাঁজাসহ তাঁদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে।