গাঁজাসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবান জেলা শহরের মধ্যমপাড়ার বস্তি এলাকা থেকে গতকাল সোমবার দেড় কেজি গাঁজাসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক উল্লাহ বলেন, তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী রিনা মল্লিক ও ক্রানু মারমা ওরফে মাম্যাচিংয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে বাসার মাচানের নিচ থেকে গাঁজার দুটি প্যাকেট ও শতাধিক পুরিয়া উদ্ধার করা হয়। গ্রেপ্তার রিনা মল্লিক বলেছেন, তিনি ক্রানু মারমার কাছ থেকে গাঁজা নিয়ে খুচরা বিক্রি করেন। তবে ক্রানু মারমার দাবি, উদ্ধার করা গাঁজা তাঁর নয়। পুলিশ বাসার বাইরে থেকে নিয়ে এসে তাঁকে ফাঁসানোর চেষ্টা করছে। আগে গাঁজা বিক্রি করলেও অনেক আগে তিনি এ কাজ ছেড়ে দিয়েছেন। ওসি জানান, গ্রেপ্তার দুই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আগেও চারটি করে মামলা ছিল।