প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সাতকানিয়ায় পুলিশের তালিকাভুক্ত এক মাদক ব্যবসায়ীকে গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম মো. আবু তাহের (৪৫)। গতকাল বুধবার পৌরসভার দক্ষিণ রামপুর গাটিয়াপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। আবু তাহের গাটিয়াপাড়া এলাকার মৃত সোনা মিয়ার ছেলে। সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. সিরাজুল ইসলাম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে গাটিয়াপাড়া এলাকায় আবু তাহেরের বাড়িতে গতকাল সকালে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রায় আধা কেজি গাঁজা বাড়ির পাশের পুকুরে ফেলে দেন তিনি। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি স্বীকার করেন বাড়ির ভেতর আরও গাঁজা রয়েছে। পরে তাঁর ঘর থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।