প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের পেশকারহাট এলাকা থেকে জামাল উদ্দিন (৪৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে আধা কেজি গাঁজা উদ্ধার করা হয়। কোম্পানীগঞ্জ থানার ওসি সৈয়দ ফজলে রাব্বী বলেন, থানার উপপরিদর্শক (এসআই) রবিউল হকের নেতৃত্বে একদল পুলিশ চরকাঁকড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পেশকার বাড়িতে অভিযান চালিয়ে জামাল উদ্দিনকে গাঁজাসহ গ্রেপ্তার করে।