গাঁজাসহ গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের নগরকান্দায় গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার সন্ধ্যায় উপজেলার তালমা ইউনিয়নের সন্তোষী গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ফারুক মোল্লা (৩০) ও সঞ্জয় কুমার দাস (৩৪)। পুলিশ ওই দুজনের বাড়ি তল্লাশি করে ২১০ গ্রাম গাঁজা জব্দ করে। নগরকান্দা থানার ওসি আফসার উদ্দিন বলেন, এ ঘটনায় নগরকান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে।