প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরা সদর উপজেলার পরানদাহ এলাকা থেকে র্যাবের সদস্যরা তিন কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করছেন। গত শনিবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর নাম হাসান সরদার (২৪)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার পরানদাহ গ্রামের বাসিন্দা। র্যাব-৬-এর সাতক্ষীরা ক্যাম্পের উপসহকারী পরিবচালক (ডিএডি) আমিরুল ইসলামের ভাষ্যমতে, গোপন তথ্যের ভিত্তিতে তাঁরা জানতে পারেন একজন মাদক ব্যবসায়ী গাঁজা নিয়ে পরানদাহ গ্রামে অবস্থান করছেন। এরপর ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার মিজানুর রহমানের নেতৃত্বে র্যাবের সদস্যরা ওই এলাকায় অভিযান চালান। এ ঘটনায় র্যাবের পক্ষ থেকে সদর থানায় একটি মামলা করা হয়েছে।