গাঁজাসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ায় গতকাল বৃহস্পতিবার নারীসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২)। এ সময় তাঁদের কাছ থেকে ১২৪ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। সকালে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শেওড়াপাড়া এলাকার ইকবাল রোডের শফিকুল আলমের বাসা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রিপন মিয়া ও জেসমিন আক্তার।