গাঁজাসহ গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার জেলা সদরের ২ নম্বর গ্যাস ফিল্ড কার্যালয়ের সামনে থেকে গত শুক্রবার ৩১৮ কেজি গাঁজাভর্তি পিকআপ ভ্যানসহ দুজনকে গ্রেপ্তার করেছে বিজিবি। বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্প কমান্ডার সুবেদার আলী আরশাদের নেতৃত্বে বিজিবির সদস্যরা ২ নম্বর গ্যাস ফিল্ডের কার্যালয় ঘাটুরা এলাকায় একটি পিকআপ ভ্যান আটক করেন। তল্লাশি চালিয়ে পিকআপ ভ্যান থেকে ওই গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গাড়ির চালক আবদুস সামাদ ও সহযোগী শাহ আলমকে (২৮) গ্রেপ্তার করা হয়।