গাঁজাসহ গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাটে ৩০ কেজি গাঁজাসহ শরিফুল ইসলাম নামের (৩২) এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার গভীর রাতে বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের বাগমারা গ্রামে নিজ বাড়ি থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে এবং বাড়ির ভেতরে পলিথিনের ১৫টি প্যাকেটে করে লুকিয়ে রাখা ওই গাঁজা উদ্ধার করে। এ ঘটনায় গতকাল শনিবার দুপুরে বাগেরহাট মডেল থানার উপপরিদর্শক মো. কামরুল ইসলাম বাদী হয়ে শরিফুলের বিরুদ্ধে বাগেরহাট থানায় মামলা করেছেন।