গাঁজাসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার মহারাজপুর শেখপাড়া এলাকা থেকে গত বুধবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে ৬৩ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। তাঁরা হলেন শিবগঞ্জের উত্তর উজিরপুর গ্রামের ইসমাইল হোসেন (৩১), সদর উপজেলার মহারাজপুর টিকরা গ্রামের শেখ সাদী (২৭) ও মহারাজপুর মাছানিয়াপাড়ার মো. বাক্কার (২৪)। র্যাব-৫ ক্যাম্পের এএসপি নূরে আলম বলেন, এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে দুটি মোটরসাইকেলও আটক করা হয়। এ ব্যাপারে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।