গাঁজাসহ গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট এইচ আর দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট শফিকুল ইসলামকে (৫০) গত রোববার সাময়িকভাবে বরখাস্ত করেছে মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটি। গত বৃহস্পতিবার শফিকুল ও তাঁর ছেলে মঈনুল ইসলাম (২২) গাঁজাসহ গ্রেপ্তার হওয়ায় কমিটি তাঁর বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেয়।
গতকাল মঙ্গলবার সকালে মাদ্রাসা সুপার শফিকুলের বরখাস্তের চিঠি মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।
এইচ আর দাখিল মাদ্রাসার শিক্ষক ও পুলিশ সূত্রের বিবরণ অনুযায়ী, শফিকুল ও মঈনুল এলাকায় দীর্ঘদিন ধরে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকের ব্যবসা করছিলেন। খবর পেয়ে বৃহস্পতিবার রাত আটটার দিকে পুলিশ অভিযান চালিয়ে তিন কেজি গাঁজাসহ বাবা ও ছেলেকে গ্রেপ্তার করে। এ ঘটনায় ওই দিন রাতেই থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক বাদী হয়ে শফিকুল ও মঈনুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। শুক্রবার সকালে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এ ঘটনায় মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটি ওই দিন বিকেলে বৈঠকে বসে। বৈঠক শেষে মাদক ব্যবসা করার অভিযোগে শফিকুলকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। মাদ্রাসার সহকারী সুপার মিনহাজুর রহমানকে মাদ্রাসা সুপারের দায়িত্ব দেওয়া হয়।
মাদ্রাসা ব্যবস্থাপনা কমিটির সভাপতি শফিকুল ইসলাম (৪৫) বলেন, মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্তে তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।