গাঁজাসহ গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মিঠাদিঘী এলাকায় গত রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. কফিল উদ্দিন (২১)। তিনি লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের টেন্ডলপাড়া এলাকার নূর মোহাম্মদের ছেলে। সাতকানিয়া থানার উপপরিদর্শক মো. হেলাল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কফিলকে গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে।