গাঁজাসহ গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের মিঠাদিঘি এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার ২৬০ গ্রাম গাঁজাসহ মো. জসিম উদ্দিন (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি ছদাহা ইউনিয়নের দফাদারবাড়ি এলাকায়। সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. নাছির উদ্দিন জানান, প্রথমে অভিযান চালিয়ে জসিমকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর স্বীকারোক্তির ভিত্তিতে এসব গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি|