গাঁজাসহ গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাঁজা রাখার অভিযোগে জহুরা বেগম (৫০) নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সিগন্যাল কলোনি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার মোকতার হোসেন প্রথম আলোকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জহুরা বেগমের ঘরে অভিযান চালিয়ে বিক্রির জন্য রাখা ১ হাজার ৯০০ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। এগুলোর ওজন সাড়ে তিন কেজি। এ ঘটনায় ওই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে।