গাঁজাসহ গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন কেজি গাঁজাসহ চট্টগ্রামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম হারুন অর রশিদ। গত বুধবার রাতে নগরের সিরাজদ্দৌলা রোড থেকে তাঁকে গ্রেপ্তার করে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গাঁজা বিক্রির কথা স্বীকার করেছেন হারুন। তাঁর বিরুদ্ধে চকবাজার থানায় মামলা করা হয়েছে।