গাঁজাসহ গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় একটি ট্রাক থেকে গত সোমবার ১২৫ কেজি গাঁজা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় ট্রাকের চালক হারুনুর রশিদকে (৩২) গ্রেপ্তার করা হয়েছে। রশিদের বাড়ি জয়পুরহাটে দক্ষিণ বুলুপাড়া গ্রামে। পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের সেলিমনগর এলাকায় ট্রাক থেকে ওই গাঁজা জব্দ করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার মিনহাজুল আলম বলেন, ওই ট্রাকচালককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।