গাঁজাসহ গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় সোমবার দুপুরে আধা কেজি গাঁজাসহ সহিদুল আকন (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সহিদুল আকনের বাড়ি উপজেলার বলতলা গ্রামে।

কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ হোসেন জানান, সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা বিনাপানি বাজারের চা বিক্রেতা সহিদুল আকনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী বলতলা গ্রামে সহিদুলের বাড়ির খড়ের গাদার ভেতর থেকে আধা কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় কাঠালিয়া থানার উপপরিদর্শক (এসআই) আলী হোসেন বাদী হয়ে সহিদুল আকনকে আসামি করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।