প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রাম থেকে গত শনিবার রাতে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন রামচন্দ্রপুর গ্রামের মাসুম মোল্লা (৩৪) ও একই গ্রামের সিরাজ মোল্লা (৩২)। পুলিশ জানায়, মাসুম দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন স্থানে গাঁজা ও ফেনসিডিল বিক্রি করে আসছিলেন। শনিবার রাতে রামচন্দ্রপুর গ্রামে অভিযান চালিয়ে ১২০ গ্রাম গাঁজাসহ মাসুম ও তাঁর সহযোগী সিরাজকে আটক করা হয়। দৌলতপুর থানার ওসি এ এস এম সামছুদ্দিন বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।