গাঁজাসহ গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ২৯ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. রানা, মো. ফরিদ ও মো. কায়সার। গত বুধবার রাতে নগরের চকবাজার চক সুপার মার্কেটের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করে র্যাব। র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক সোহেল মাহমুদ প্রথম আলোকে বলেন, গাঁজা বেচাকেনার সময় বস্তাভর্তি ২৯ কেজি গাঁজাসহ ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চকবাজার থানায় মামলা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম