গাঁজাসহ ট্রাক আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নে তিস্তা সড়ক সেতুর টোলপ্লাজার সামনে থেকে গতকাল মঙ্গলবার একটি ট্রাক আটক করে লালমনিরহাট সদর থানা-পুলিশ। পরে তাতে তল্লাশি চালিয়ে গাঁজা ভরা ১৮টি প্যাকেট উদ্ধার করা হয়। এ গাঁজার মোট ওজন ২০০ কেজি এবং এর চোরাই বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা। এ ব্যাপারে লালমনিরহাট সদর থানায় এসআই সিদ্দিকুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিরোধ আইনে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেছেন। বাদী এসআই সিদ্দিকুল বলেন, তিস্তা সড়ক সেতু এলাকায় ট্রাকটি দেখতে পেয়ে থামার সংকেত দিলে চালক তা অগ্রাহ্য করেন। এ সময় ট্রাকটিকে ধাওয়া করা হলে চালক ও তাঁর সহযোগী ট্রাকটি ফেলে পালিয়ে যান।