গাঁজাসহ দুই বোন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া পৌর শহরের পুরোনো বাসস্ট্যান্ড এলাকা থেকে গত রোববার রাতে সাড়ে তিন কেজি গাঁজাসহ দুই বোনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) মহির উদ্দিন খান বলেন, গাঁজা বিক্রি করতে দুই নারী চকরিয়া পৌর শহরের পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান করছেন—এমন খবর পেয়ে রাত ১২টার দিকে সেখানে অভিযান চালানো হয়। পরে মনোয়ারা বেগম (৩০) ও তাসফিয়া বেগম (২৮) নামের ওই দুই নারীর কাছ থেকে সাড়ে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।