গাঁজাসহ দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পুলিশ ও র্যা বের পৃথক অভিযানে দুই কেজি গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শিবগঞ্জ উপজেলার মহদিপুর তালপট্টি গ্রামের সাজেদা বেগম (৪৮) ও নয়ালাভাঙ্গা গ্রামের মো. আলিম (৪৫)। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহদিপুর তালপট্টি গ্রামের বাড়ি থেকে গত বুধবার সন্ধ্যায় সাজেদা বেগমকে এক কেজি গাঁজাসহ আটক করা হয়। চাঁপাইনবাবগঞ্জে র্যা ব-৫ সূত্র জানায়, একই দিন রাত নয়টার দিকে উপজেলার কমলাকান্তপুর গ্রামে অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ মো. আলিমকে আটক করা হয়।