প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে ৫৩ কেজি গাঁজা রাখার অভিযোগে মা আয়েশা আক্তার ও ছেলে মো. এসকান্দরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরের ষোলশহর মসজিদ কলোনি এলাকার বাসা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম জানান, গ্রেপ্তার মা-ছেলে দুজনই পুলিশের তালিকাভুক্ত মাদক বিক্রেতা। তাঁরা বাসায় মাদক মজুত রেখে লোকজনকে দিয়ে বিক্রি করতেন। এতদিন খুচরা বিক্রেতাদের আটক করা হলেও তাঁরা ধরাছোঁয়ার বাইরে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পেয়ে তাঁদের গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় থানায় মাদক আইনে মামলা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম|