গাঁজাসহ যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ সদর উপজেলার বাসুদেবপুর গ্রাম থেকে গত বৃহস্পতিবার রাতে ৭০০ গ্রাম গাঁজাসহ জাহাঙ্গীর হোসেন (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাঁর বাড়ি ওই গ্রামে। জেলা ডিবি পুলিশের এসআই হামিদ উদ্দিন আহম্মেদ বলেন, বাসুদেবপুর গ্রামে জাহাঙ্গীর দীর্ঘদিন ধরে গাঁজা বিক্রি করে আসছিলেন। বৃহস্পতিবার রাত ১১টার দিকে তাঁর বাড়িতে অভিযান চালানো হয়। ৭০০ গ্রাম গাঁজাসহ তাঁকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা হয়েছে।