গাঁজাসহ ৪ জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার শিবপুর গ্রামে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল সোমবার সকালে এ অভিযান চালানো হয়। র্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শিবপুর গ্রামে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই গ্রামের এক দম্পতিসহ আরও দুজনকে আটক করা হয়। পরে তাঁদের উল্লাপাড়া থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।