গাঁজাসেবীর কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুরে ফিরোজ হোসেন (২৬) নামের এক ব্যক্তিকে গাঁজা সেবনের দায়ে এক বছর বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ইয়াসমিন আক্তার ওই আদালত পরিচালনা করেন।
গুরুদাসপুর থানা সূত্র জানায়, গতকাল সকালে ফিরোজ হোসেন উপজেলার নাজিরপুর বাজারে বসে গাঁজা সেবন করছিলেন। এ সময় কয়েক পুরিয়া গাঁজাসহ তাঁকে আটক করা হয়।