গাঁজাসেবীর দণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের নবাবগঞ্জে পৃথক অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাইল হোসেনের ভ্রাম্যমাণ আদালত গাঁজা সেবনের সময় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দিয়েছেন। ইউএনওর কার্যালয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভাদুরিয়া গ্রামে এবং দীঘিরত্না গ্রামে গাঁজা সেবনের দুটি আসরে পৃথক অভিযান চালিয়ে বাবু মিয়া (৪৫) ও বেলাল হোসেনকে (৩২) গ্রেপ্তার করা হয়। বাবুকে ছয় মাসের এবং বেলালকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি।