গাংনীতে কাউন্সিলর প্রার্থীকে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহেরপুরের গাংনী পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সাইদুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার রাত আটটার দিকে উপজেলা পরিষদ চত্বরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করেন উপজেলা নির্বাহী হাকিম রাহাত মান্নান।
রাহাত মান্নান প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।