প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহেরপুরের গাংনী বাজার এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার পরিত্যক্ত দুটি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ। বোমা দুটি নিষ্ক্রিয় করতে গাংনী থানায় পানিভর্তি বালতিতে ডুবিয়ে রাখা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বোমা দুটি গাংনী বাজার বাসস্ট্যান্ড এলাকার তোতা স্টুডিওর সামনে একটি হাতব্যাগের মধ্যে ছিল। বেলা সাড়ে ১১টার দিকে ব্যাগটি সরাতে গিয়ে স্থানীয় লোকজন কালো স্কচটেপে মোড়ানো বোমাসদৃশ দুটি বস্তু দেখতে পেয়ে পুলিশে খবর দেন। গাংনী থানার এসআই মনিরুজ্জামান মালিক বলেন, উদ্ধার হওয়া হাতবোমা দুটি শক্তিশালী।