গাংনীতে মুঠোফোনের জন্য এসএসসি পরীক্ষার্থীকে হত্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আল আমিন
আল আমিন

মেহেরপুরের গাংনী উপজেলায় মুঠোফোনের জন্য কোমল পানীয়র সঙ্গে বিষাক্ত তরল পদার্থ পান করিয়ে আল আমিন (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীকে হত্যার অভিযোগ উঠেছে। গত বুধবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এদিকে বরগুনার পাথরঘাটায় বায়জিদ হোসেন নামের চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার মানববন্ধন হয়েছে।
আল আমিন গাংনী পৌরসভার চৌগাছা পশ্চিমপাড়া এলাকার আসমত আলীর ছেলে এবং চৌগাছা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল।
আল আমিনের পরিবার ও গাংনী থানার পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার দুপুরে আসমত আলীর খালাতো ভাই সাগর হোসেন (১৯) মুঠোফোনে আল আমিনকে ডেকে নেন। গাংনী পাইলট স্কুল অ্যান্ড কলেজের ভেতরে নিয়ে আল আমিনকে কৌশলে কোমল পানীয়র সঙ্গে বিষাক্ত তরল পদার্থ পান করান সাগর। আল আমিন অচেতন হলে তার কাছে থাকা একটি অ্যান্ড্রয়েড ও একটি নকিয়া মুঠোফোন নিয়ে পালিয়ে যান সাগর। পরে আল আমিনকে তার বন্ধুরা মুমূর্ষু অবস্থায় গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বুধবার সন্ধ্যায় সেখানে তার মৃত্যু হয়। ঘটনার পর থেকে সাগর পলাতক রয়েছেন।
চিকিৎসকের বরাত দিয়ে আল আমিনের বাবা আসমত বলেন, প্রাণনাশকারী কোনো তরল পদার্থ পানের কারণেই আল আমিনের কিডনি অকেজো হয়ে পড়ে। এতে তার মৃত্যু হয়।
গাংনী থানার ওসি আকরাম হোসেন গতকাল বিকেল চারটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় এখনো মামলা হয়নি।
এদিকে পাথরঘাটায় বায়জিদ হোসেনকে হত্যাচেষ্টার প্রতিবাদে গতকাল দুপুরে রূহিতা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মানববন্ধন হয়েছে। বায়জিদ ওই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল। এই মানববন্ধনে বায়জিদের সহপাঠীসহ ওই বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার পাঁচ শতাধিক লোক অংশ নেন। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি রেজাউল ইসলাম। বক্তব্য দেন সদর ইউনিয়নের ইউপি সদস্য খলিলুর রহমান, প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান প্রমুখ।
বায়জিেদর চাচা ছগির হোসেন খান বলেন, ১০ জানুয়ারি বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে বায়জিদকে পাখির কথা বলে বনে নিয়ে যান স্থানীয় এক ব্যক্তি। তিনি বায়জিদের গলায় ফাঁস দেন। পরে তিনি ফাঁস খুলে বায়জিদের হাত-পা ও গলা বেঁধে বনে রেখে আসেন।