গাংনীতে সন্দেহভাজন ১৫ জামায়াত-শিবির কর্মী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে পুলিশ ১৫ জনকে আটক করেছে। পুলিশের দাবি, সবাই জামায়াত-শিবিরের কর্মী ও সমর্থক। গতকাল শনিবার দিবাগত রাত ১২টা থেকে আজ রোববার ভোর পাঁচটা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার আহমার উজ্জামান সকালে প্রথম আলোকে বলেন, আটককৃতরা জামায়াত-শিবিরের কর্মী ও সমর্থক। কয়েকজনের বিরুদ্ধে মামলা রয়েছে। বাকিদের নাশকতা পরিকল্পনার অভিযোগে আটক দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

আহমার উজ্জামান বলেন, নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে সারা দেশে নিয়মিত অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় গাংনী উপজেলার কসবা, করমদী, বাঁশবাড়িয়া, চৌগাছা, চাঁদপুর ও এলাঙ্গিসহ বিভিন্ন গ্রামে এ অভিযান চালানো হয়।