গাইবান্ধা জেলা জামায়াতের আমির গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাশকতা মামলায় গাইবান্ধা জেলা জামায়াতের আমির আব্দুর রহিম সরকারকে গতকাল শনিবার গভীর রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হবে।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসানের ভাষ্য, ৬ ফেব্রুয়ারি সদর উপজেলার তুলসীঘাট এলাকায় বাসে পেট্রলবোমা হামলাসহ নাশকতার ঘটনায় আব্দুর রহিম সরকারের বিরুদ্ধে সদর থানায় একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তিনি পলাতক ছিলেন।
ওসি মেহেদী হাসান আরও বলেন, গোপন খবরের ভিত্তিতে গতকাল রাত দেড়টার দিকে শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন রাবেয়া ক্লিনিকের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।