গাইবান্ধায় জামায়াতের ১৩ কর্মী আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ ধুমাইটারি গ্রাম থেকে গতকাল সোমবার বিকেলে একজন মাদ্রাসা শিক্ষকসহ জামায়াতের ১৩ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। নাশকতার পরিকল্পনার জন্য গোপন বৈঠক করার সময় তাঁদের আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানায়, গতকাল বিকেল পাঁচটার দিকে দক্ষিণ ধুমাইটারি গ্রামে মাদ্রাসা শিক্ষক আবুল হোসেনের (৫০) বাড়িতে জামায়াতের নেতা-কর্মীরা একত্রিত হয়ে গোপন বৈঠক করছিলেন। আবুল হোসেন ধুমাইটারি সদর দাখিল মাদ্রাসার সুপার। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই বাড়ি থেকে তাঁদের আটক করে।