গাইবান্ধায় যাত্রা ও জুয়ার মঞ্চে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধা শহরের এক কিলোমিটার দূরে কদমেরতল এলাকায় গতকাল বুধবার সন্ধ্যায় একটি যাত্রা ও জুয়ার মঞ্চ গুঁড়িয়ে দিয়েছে জনতা। পরে তারা যাত্রামঞ্চের আসবাবে আগুন ধরিয়ে দেয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সন্ধ্যা ছয়টার দিকে কদমেরতল এলাকার লোকজন যাত্রা-জুয়ার মঞ্চ ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে গাইবান্ধা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভান। পরে পুলিশ যাত্রা-জুয়া বন্ধের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।
এলাকার লোকজন অভিযোগ করেন, পুলিশ সুপারের বাসভবন ও গাইবান্ধা সদর থানা থেকে প্রায় এক কিলোমিটার দূরে সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের কদমেরতল এলাকার খালি জমিতে প্রায় ২৫ দিন ধরে গাইবান্ধা সদর থানার পুলিশকে মাসোহারা দিয়ে যাত্রার নামে অশ্লীল নাচ ও জুয়ার আসর চলছিল।